শ্রীনগরে দুজনের আত্মহত্যা
শ্রীনগরে পৃথক পৃথকভাবে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের মো. আনিছ শেখের পুত্র আকাশ (২১) ও রাঢ়িখাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামের স্বাধীন শেখের পুত্র মো. রাহান (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে শ্রীনগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ছয়গাঁও গ্রামের আকাশ শেখ এলাকায় কৃষি কাজ করতো। সে বসতবাড়ি সংলগ্ন একটি ছাড়াবাড়ির আম গাছে সাথে গলায় ফাঁস দেয়। ধারনা করা হচ্ছে রবিবার দিবাগত রাতের কোন এক সময় আকাশ শেখ ফাঁস দিয়ে মারা গেছে। সকালে আকাশের দেহ গাছে সাথে ঝুলে থাকতে দেখেন তারা। অপরদিকে মাইজপাড়া বাজারের পাশে দশম শ্রেণির ছাত্র রাহান শেখ বসতঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি সদস্য গোপাল চক্রবর্তী জানান, শোনেছি পারিবারিক কলহের জের ধরে রাতে রাহান আত্মহত্যা করেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার নার্গিস আক্তার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত