ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৩:৪০

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম। সোমবার বেলা দেড়টার দিকে রাজশাহী নগরীর সাবেক বর্ণালী সিনেমা হলের পিছনে হেতেমখাঁ এলাকায় গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিপন নামের এক সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়। 

সন্ত্রাসী রিপন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসমতআরা এবং কম্পিউটার বিভাগের শিক্ষক রিফেল এর ভাই। ঘটনার সময় অধ্যক্ষ ইসমতআরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং তার ইন্ধনেই হামলা চালায় রিপন। গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা, ছাত্র-ছাত্রীদের ভুয়া উপস্থিতি দেখিয়ে এমপিও হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে।

ঘটনার দিন বিকেলেই বোয়ালিয়া থানা অভিযোগ দায়ের করেন মীর তোফায়েল হোসেন।

এছাড়াও রাতে বাংলার জনপদের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অনুরোধ জানানো হয়েছে। সম্পাদক ও বার্তা সম্পাদক সশরীরে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরিত এ পত্র দিয়েছেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে হেতেমখাঁ এলাকার গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে কলেজটির অধ্যক্ষ ইসমতআরা তাদের সাথে খারাপ আচরণ করে ও গালাগালি করে। এরপর তাকে সাংবাদিক মীর তোফায়েল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তিনি রিপন নামের এক ব্যক্তিকে ডেকে আনে। তারপর অধ্যক্ষ উপস্থিত থাকা কালে রিপন নামের ব্যক্তিটি তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে ও একপর্যায়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে মেরে ভেঙে ফেলে। এরপর অধ্যক্ষ ও রিপন নামের ব্যক্তিটি তাদের হুমকি প্রদান করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

এ বিষয়ে বোয়ালিয়া থানা ওসি মো: হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস