দৌলতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা,আহত-৫
কুষ্টিয়ার দৌলতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বপরিবারের উপর হামলা। গত ১৭ ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ ঘটিকায় ৪ নং মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মোল্লাপাড়ার আমজাদের বাড়িতে হামলার এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন এদের মধ্যে গুরুতর আহত ২ জন।আহতরা হলেন,আমজাদ প্রামানিক,সুমিতা খাতুন,রাজ্জাক প্রামানিক,নিহায়া ও সুমিতা খাতুন।হামলার শিকার পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি- জমা সংক্রান্ত বিষয়ে আমজাদ প্রামানিকের পরিবারে সাথে একই এলাকার বাসিন্দা নামকরা সুদ কারবারি টগর মোল্লার পরিবারের বিরোধ চলছে।পূর্ব শত্রুতার এই জের ধরেই হটাৎ সুদ কারবারি টগর মোল্লা তার বাহীনি নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হমলা চালায়।এছাড়াও হামলার শিকার গুরুতর আহত রাজ্জাক বলেন,টগর মোল্লা(৪০),জিয়া(৩৫),আকবর মোল্লা(৫০),সজিব মোল্লা(২৫),নাহারুল মোল্লা (৪০),মহিদুল মোল্লা (৪৫),শহিদুল মোল্লা(৩৬),হেদায়েত মোল্লা (৩৫),হায়দার মোল্লা(৪২),নজু মোল্লা(৪৮),তমায়েন মোল্লা (২৫),হাবিল মোল্লা(৪২),পিতা:-আজিম মোল্লা, রুমন মোল্লা (২০),সাইদুল মোল্লা,শহর মোল্লা, কাবিল (৪৫) সহ অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জন এসে এই অতর্কিত হামলা চালায়।এ হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়।আহতদের স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাদের মধ্যে দুইজনের অবস্থা অশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন,পরে রাজ্জাক প্রামানিক কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন ও রমজান প্রামানিকের শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড হয়। এর মধ্যে রাজ্জাক ও রমজান প্রামানিকের ভাই আমজাদ প্রামানিক বাদী হয়ে দৌলতপুর থানাতে এজাহার দায়ের করেন।
এদিকে প্রাথমিক চিকিৎসার ভিত্তিতেই মামলা হওয়াতে আসামিরা ২৪ ঘন্টার মধ্যেই আদালত থেকে জামিনে বেরিয়ে যায়।গুরুতর আহত রমজান প্রামানিক ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি রমজান রাজশাহী হাসপাতালে মৃত্যুর সঙ্গে জিবন লড়ছে,আমার দুই হাত পঙ্গু করে দিয়েছে আসামিরা,আমি চিকিৎসাধীন ছিলাম ৩০ দিন,পুরোপুরি সুস্থ না হতেই আসামিরা কিভাবে জামিন পেলো!তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুষ্ঠ তদন্তর সহীত উপযুক্ত বিচারের দাবি করেন।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,হামলার শিকার ব্যাক্তিদের মধ্যে বাদী আমজাদ প্রামানিকের দেওয়া এজাহার মূলে মামলা লিপিবদ্ধ হয়,গুরুতর আহত দুই হাত অকেজো হয়ে যাওয়া হামলার শিকার রমজান প্রামানিকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরো বলেন,এমসির আবেদন করা হয়েছে,রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।নতুন করে মামলা করা জাবেকিনা জানতে চাইলে তিনি জানান,একই ঘটনাকে কেন্দ্র করে আবারো এজাহার দায়ের করা হলে,মামলা এন্ট্রি করা ওসি সাহেবের বিষয়।তবে আমি সার্বিক সহযোগীতা করবো। এজাহারের বিষয়টি তদন্ত করে তা মামলা রেকর্ড করেন যাহা মামলা নং ৪১/৭৬ তাং ২২/০২/২৪
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied