ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ রাত ৯:৩১
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসানের নেতৃত্বে মো. সাজ্জাদ তায়ানী (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গ্রেফতার করা হয়। সাজ্জাদ দক্ষিণ বা‍ঁশকান্দি গ্রামের মো. দেলোয়ার হোসেন (দিলু) তায়ানীর ছেলে।
 
উপস্থিত স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আটককৃত সাজ্জাদ দীর্ঘদিন যাব‍ৎ বাঁশকান্দি, ভান্ডারীকান্দিসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে এই ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। কিছুদিন আগে আরেক গ্রুপের প্রধান এজেন্ট বা ডিলার কামরুল শিকদারকে গ্রেফতোর করতে অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হলেও তার দুই সহোযোগীকে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে শিবচর থানা পুলিশ। তবে ডিলার কামরুল শিকদারকে এখনো আটক করতে সক্ষম হয়নি থানা পুলিশ।
 
ওই মামলার বাদী পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, তারা বেশ কয়েকবার গোপনে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে  পারেননি। তবে তাদের অভিযান অব্যাহত রয়েছে। 
 
পুলিশের তথ্যমতে, ইয়াবা ব্যবসায়ী সাজ্জাদকে একটি নীল জিপারের মধ্য থেকে ৬০ পিস ইয়াবাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি বাটন মোবাইল এবং তার ব্যবসার কাজে ব্যবহার করা একটি পালসার মোটর বাইকসহ গ্রেফতার করা হয়।
 
এসআই কামরুল হাসান বলেন, দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেফতার করার চেষ্টা করে আজ সফল হয়েছি। একটা বিশেষ পরিকল্পনার মাধ্যমে মোটরবাইক ধাওয়া করে ছলেনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার গতিরোধ করলে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে শেখপুর ক্যাম্পের নায়েক মো. মাসুদ রানা তাকে জাপটে ধরেন। নায়েক মাসুদ রানার কাছ থেকে আসামি পালানোর চেষ্টা করলে একপর্যায় ধস্তাধস্তি শুরু হয়। অভিযান পরিচালা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী তিনি তাদের কাছ থেকে একটু দূরে অবস্থান করছিলেন। তবে ঠিক সময়মতো ওসখানে উপস্থিত হয়ে সাজ্জাদকে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করতে সমর্থ হই।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটককৃত সাজ্জাদ তায়ানীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত