ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:১০

নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১৯ মার্চ রাতে পলাশ উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের এসআই এম.নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো: কামরুল ইসলাম (৪৩) ও হারুন মিয়া (৫০)কে গ্রেপ্তার করে এবং তাদের নিকট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং সাদা রংয়ের একটি পিকআপ  যার রেজি: নং ঢাকা মেট্রো-ন- ১৯-৮৩৪৪ জব্দ করে। এ ব্যাপারে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য ধৃত ব্যক্তিদের বাড়ি মো: কামরুল ইসলাম পিতামৃত: আবুল কালাম সাং-অলহরী (দূর্গাপুর), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ ও মো: হারুন মিয়া পিতামৃত: হোসেন আলী সাং-আমগতি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন