ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৩ শতাধিক অসহায় রোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৩-২০২৪ বিকাল ৫:৪৫
বঙ্গবন্ধুর ১০৪ জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে ৩ শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেছে বেসরকারী সংস্থা আশা। সোমবার দিনভর মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ঔষধ প্রদান ও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো সেবা গ্রহীতারা। এসময় উপস্থিত ছিলেণ আশা কলাপাড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুচ আলী ও আশা মহিপুর সমন্বিতস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার আলমগীর হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 
আশা সমন্বিতস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ইমরান হোসেন (৫৫) জানান, রোজা শুরুর পর থেকে বুকে অনেকটা ব্যথা অনুভব হয়। রোজা রাখতেও অনেক কষ্ট হচ্ছিল। এখানে এসে ফ্রি চিকিৎসা পেয়েছি এবং বিনামূল্যে আমাকে এক মাসের গ্যাষ্ট্রিকের ঔষধ প্রদান করা হয়েছে। অপর রোগী সোমা বেগম (৪৬) জানান, এখানের যে চিকিৎসক রয়েছে তার ব্যবহার অনেক ভালো। আজ এখানে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনা টাকায় ঔষধ পেয়েছি। যারা বিনামূল্যে ঔষধ দিয়েছে তাদের জন্য দোয়া করি। 
আশা কলাপাড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুচ আলী জানান, আলীপুর ও মহিপুরের বেশির ভাগ মানুষ সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এখানে অনেক হতদরিদ্র জেলে পরিবার রয়েছে। যারা শহরে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেনা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ধরনের হতদরিদ্র ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত