কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র পাল্টে গেছে
এক সময়ে দালালদের হাতে জিম্মি থাকা কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র এখন পাল্টে যেতে শুরু করেছে। মাত্র কয়েক মাসের প্রচেষ্টায় বর্তমানে পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে দালালদের দৌরাত্ম। পাশাপাশি বেড়েছে সাধারণ গ্রাহক সেবার মান।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে সাজ্জাদ হোসেন যোগদানের পর থেকে এ অফিসের চিত্র পাল্টাতে থাকে বলে জানান স্থানীয়রা। পাসপোর্ট অফিসের মূল ফটক থেকে শুরু করে অফিসের সব জায়গায় লাগানো আছে একটি করে লিফলেট। এতে লেখা রয়েছে ‘অফিসের কেউ যদি আপনার নিকট অর্থ বা অবৈধ কিছু দাবি করে তবে সাথে সাথে সহকারী পরিচালককে অবহিত করুন।’ নিচে লেখা রয়েছে সহকারী পরিচালকের রুম নম্বর ও মোবাইল নম্বর।
সরেজমিনে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে কথা হয় পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রাহক ও অফিস স্টাফদের সাথে। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট অফিসের পরিবর্তনের জন্য সন্তোষ প্রকাশ করেন।
সহকারী পরিচালকের রুমের দরজায় লেখা রয়েছে ‘সহকারী পরিচালকের কক্ষে প্রবেশের কোনো অনুমতির প্রয়োজন নেই। এই অফিস আপনাদের।’
অফিসের নোটিশ বোর্ডে পাসপোর্টের ফরম পূরণের নমুনা কপি ও নিয়মাবলী লাগানো হয়েছে। এতে পাসপোর্ট করতে করণীয় সব ধরনের তথ্য রয়েছে। ফরম পূরণের নিয়মাবলী, যে সমস্ত ব্যক্তি সত্যায়িত করতে পারবেন তাদের পদাবলি, কোন কোন ব্যাংকে কত টাকা জমা দেবেন সেই তথ্যও দেয়া হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন সকালের সময়কে বলেন, ‘যেকোনো মানুষ এসে সঠিকভাবে যেন তাদের পাসপোর্ট করিয়ে নিতে পারে সেজন্য আমার রুম সবার জন্য উন্মুক্ত রেখেছি। এছাড়াও কেউ আমার স্টাফদের দ্বারা হয়রানির শিকার না হওয়ার জন্য অফিসের মূল ফটক থেকে শুরু করে সব জায়গায় সতর্কতামূলক লিফলেট লাগিয়েছি।’
এই কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে গ্রাহকরা সহজেই তাদের আবেদনপত্র জমা দিতে পারছে। যার ফলে গ্রাহকরা বিভিন্ন ধরনের হয়রানি থেকে রেহাই পাচ্ছে।’
সাজ্জাদ হোসেন বলেন, বর্তমানে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস দালালমুক্ত। পাসপোর্ট করতে দালালের শরণাপন্ন না হতে তিনি সবার প্রতি অনুরোধ করেন।
অফিসে কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সকালের সময়কে বলেন, আমারা দালালদের চিহ্নিত করেছি। তাদের গেইটের আশেপাশে দেখলে তাড়িয়ে দিই এবং এরা ভেতরে ঢোকার কোনো সাহস পায় না।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার