ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

লটারির মাধ্যমে ১২১ কর্মচারীকে বদলি করল রাজউক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৩-২০২৪ বিকাল ৬:১৩

লটারি পদ্ধতির মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মচারীকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। লটারির মাধ্যমে বদলি করা হলে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও কাজের গতি বাড়ার সঙ্গে নগরবাসী আরও বেশি সেবা পাবেন বলে আশা করছেন রাজউক সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউক ভবনের সভাকক্ষে লটারির মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মচারীকে বদলি করা হয়। এ পদগুলো হলো- কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) এবং নথিরক্ষক (গ্রেড-১৭)।

এ সময় রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, পদায়ন বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন পদে নিয়োগ পাওয়াদের লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হচ্ছে।

লটারি পদ্ধতিতে বদলি হওয়া কর্মচারীরা কোথাও কোনো তদবির না করেই স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগদান করবেন উল্লেখ করে রাজউক চেয়ারম্যান আরও বলেন, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর আমরা সর্বোচ্চ গুরুত্বারোপ করছি, যাতে করে রাজউকের কর্মচারীরা নিরপেক্ষভাবে সেবামুখী মনোভাব নিয়ে কাজ করে নাগরিক সেবার মান বৃদ্ধিতে অবদান রাখতে পারেন। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।

এর আগে গত বছরের ৭ আগস্ট রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন পদে নতুন যোগদান করা ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সার্ভেয়ার পদে নতুন যোগদান করা ৩২ কর্মচারীকে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ ও পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন