ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দক্ষিন সুরমা সরকারি কলেজের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ছিন্নমূল ও পথচারীদের ইফতার বিতরণ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ১২:৪৫
সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিন সুরমা সরকারি কলেজের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উদ্যোগে দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে রোজাদারদের মাঝে ইফতার উপহার দেওয়া হয়। 
শুক্রবার (২২ মার্চ) ইফতারের আগে রোজার এগারো তম দিনে শহরের ভাসমান, দরিদ্র, ছিন্নমূল, শ্রমজীবী, সিএনজি অটোরিকশা ও রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মছব্বির চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ময়নুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান গিলমান আলি, বাংলা বিভাগের অধ্যাপক খালেদ মাসুদ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান প্রমুখ। এসময় দক্ষিন সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মছব্বির চৌধুরী বলেন, দক্ষিন সুরমা সরকারি কলেজের স্বেচ্ছাসেবীদের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসীয়। ছিন্নমূল পর্যায়ের মানুষ ও পথশিশু এবং পথচারীদের মাঝে ইফতার বিরতণ করায় তাদের ধন্যবাদ।
 
উল্লেখ্য, "Volunteer of Dakshin Surma Govt collage" এর সদস্যরা বিগত ৩ বছর থেকে তাদের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে আসছেন। এই সচল স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিমাসে রক্তদান, রক্তদাতা সংগ্রহ সহ প্রতি মাসে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। দক্ষিন সুরমা সরকারি কলেজের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বর্তমানে ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের কাছে বেশ পরিচিত জনপ্রিয় এবং ভালোবাসার একটি জায়গা। ডিগ্রী ও অনার্সের সকল বিভাগের শিক্ষার্থীরা এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ইফতারির মধ্যে আছে বিরিয়ানি, বেগুনি,আলুর চপ, খাজুর, ছোলা, পিয়াজু, জিলাপি এবং বোতলজাত পানি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ