ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সমন্বিত প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি কাউন্সেলিং এর মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রচেষ্টা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৫
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যাক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. এনামুল হকের নেতৃত্বে পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের ভূমিকা রাখছেন ঢাকা ডিভিশনের প্রধান সমন্বয়ক  রবিউল আলম ও তার অধিনস্তরা। গত ২৩ মার্চ ২০২৪ তারিখে শরীয়তপুর জেলার কালেক্টরেট পাবলিক হাইস্কুলে চলে সমন্বিত প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি কাউন্সিলিং। যেখানে যৌন হয়রানি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ বিষয়ে আলোচনা  চলে এ অধিবেশনে।
 আলম বলেন যেখানে  দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে  ২০২২ সালে মার্চে এক প্রতিবেদন থেকে যানা যায়  মোট 65% নারী যৌন নিপীড়নের শিকার এবং আরো একটি শীর্ষ স্থানীয় পত্রিকার প্রতিবেদনে দেখা যায় দেশের ৮৭ শতাংশ নারী জীবন অত্যন্ত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন যা ২৪ টি জেলার ৫০০০ নারীর উপরে এই সমীক্ষা চালানোর ফল।
 তাই তিনি বলেন এই ভয়াবহ  সমস্যার সমাধানে সমন্বিত প্রাতিষ্ঠানিক কমিটির কাউন্সিলিং এর কোন বিকল্প নেই। এর পড়ে তিনি  গবেষণালব্ধ কিছু তথ্য বা জরিপ  বের করে দেখালেন কোন জায়গা গুলোতে নারীরা যৌন হয়রানি শিকার হয় যেমন :   শিক্ষক, পরিবার, আত্নীয়, বন্ধু, গন পরিবহন, প্রতিবেশী, পথচারী দ্বারা এবং কিভাবে দুর্নীতি, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার লঙ্ঘন আমাদের সমাজকে ঘিরে  ধরেছে।
এমতাবস্থায়  যদি জাতি উল্লেখিত  সেক্টরগুলোকে সমন্বিত প্রাতিষ্ঠানিক ও কমিউনিটি কাউন্সিলং  আওতায় এনে প্রশীক্ষন দিতে পারে   তাহলে যৌন নিপীড়ন থেকে শুরু করে অন্যান্য সমস্যা গুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যকর করতে পারবে বলেও জানান তিনি। 
অধিবেশনটি শেষে কয়েকজন ছাত্রীর সাথে কথা বলে জানতে পারা যায় যে তারা এই কাউন্সেলিংটি পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত কারণ একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে এর ভূমিকা অপরিসীম। সমাজের শৃঙ্খলা ও নারীর অধিকার সহ বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশ নেয়ায় ইতিমধ্যে জনতা মহলে বেশ নামডাক কুড়িয়েছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক