ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৭

 পাবনার বেড়া উপজেলার  ঢালারচর ইউনিয়নে পাঁচ  বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।  ঘটনার ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পুর্বেই ধর্ষক কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২শে মার্চ) বিকেল ৩ টায় ঢলারচর গ্রামের বাচ্চু সরদার চকলেট দেয়ার কথা বলে শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। ধর্ষক কৌশলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুকে বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুটির চাচা (পালিত বাবা) বাদী হয়ে আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

আমিনপুর থানার ওসি তদন্ত এস এম  নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,  গতকাল বিকেল আনুমানিক ৩ টার দিকে ঢালারচর ইউনিয়নের ঢালারচর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে বাচ্চু সরদার। এঘটনায়  শিশুর চাচা বাদী হয়ে আমিনপুর থানায় অভিযোগ  দায়ের করেন।  এরপরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে  ধর্ষক কে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে ধর্ষককে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়