ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ২৬২ পিচ ফেন্সিডিলসহ যুবক আটক


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৯

কুড়িগ্রামের রৌমারীতে ২৬২ পিচ ফেন্সিডিল সহ শাহিন (১৯) নামের এক যুবককে আটক করেছে রৌমারী থানার পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাদ্য গুডাউন সংলগ্ন সিএনজি স্টান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবক কিশোরগঞ্জ জেলার কুটিয়াদি উপজেলার সুলতান নগর গ্রামের সামছু মিয়ার ছেলে। তার সাথে থাকা রনি (২০) নামের অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। সে গাউছিয়া জেলা রুপগঞ্জ উপজেলার শিমলা আপা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, এসআই এনামুল হক, আনছের আলী, তাজুল ইসলাম, জুয়েল, এএসআই জাহাঙ্গীর আলম ও আশরাফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৬২ পিচ ফেন্সিডিলসহ শাহিনকে আটক করা হয়।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বলেন, আটক ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আগামীকাল রবিবার আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত