ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি : চক্রের প্রধানসহ গ্রেফতার ৪


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৪৮

গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি চক্রের প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে রাজধানীর তুরাগ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো চক্রের প্রধান মোঃ ইকবাল হোসেন, মোঃ আনিসুর রহমান আশিক, মোঃ সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ।গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি, একটি ব্যাগ ও লুন্ঠিত ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা  অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। উভয় ঘটনায় তুরাগ থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, মামলা দুটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তুরাগ থানা পুলিশ। এরপর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাইদ মিয়ার নেতৃত্বে তদন্ত টিম গত ৩ মার্চ ধউর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনিসুর রহমান আশিককে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ মার্চ ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সজিব মিয়াকে গ্রেফতার করা হয়।তাদের দেয়া তথ্য মোতাবেক টঙ্গী চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রির দোকানদার বিশ্বজিৎ তালুকদার পার্থকে গ্রেফতার করা হয়। এ সময় তার দোকান থেকে ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যা ডাকাতি করে এনে তার দোকানে বিক্রি করা হয়েছিল। গ্রেফতারকৃত তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে মোঃ আনিসুর রহমান আশিক ও মোঃ সজিব মিয়া আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার সিলেট মহানগরের জালালাবাদ থানার বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে উক্ত দুইটি ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় তুরাগের ধউর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃতরা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো।

গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেনেরর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তুরাগ ও আশুলিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি