ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে রোগীর স্বজনদের পুলিশি ভয়: নার্স তন্ময়ের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:৪৯

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীকে চিকিৎসা না দিয়ে উল্টো পুলিশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে। রোগির স্বজনকে পুলিশি ভয় দেখানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া এ নিয়ে রোগীর অভিভাবক গত  মঙ্গলবার জেলা সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব পালনে অবহেলা এবং পুলিশী হুমকি প্রদানে তদন্ত কমিটি সরজমিনে রবিবার ২৪ মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কাজ করবেন এমন তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের স্বাক্ষরিত একটি চিঠিতে নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের বাসিন্দা মো: জুনেদ মিয়া গত ১৬ মার্চ বিকাল ৩ ঘটিকায় তার ১০ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তখন কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোনো চেকআপ না করে আগের দিনের ডাঃ রামেদ্র সিংহের দেয়া একটি ব্যবস্থাপত্র দেখে একটি ব্যবস্থাপত্র লিখে চলে যেতে বলেন। কিন্তু বাড়ি যাবার পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮ টায় আবার হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স তন্ময় দাস সিট খালি না থাকার কথা বলে রোগীকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে বলেন এবং এতে তিনি সহযোগিতা করার কথাও বলেন। কিন্তু আমি বাহিরে যেতে অপারগতা প্রকাশ করে এখানেই চিকিৎসা দেবার দাবী জানালে তিনি আমাকে পুলিশে দেবার ভয় দেখান। আমি চিকিৎসা না পেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে চলে যেতে বাধ্য হই।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী বলেন, তদন্ত করে দায়িত্ব অবহেলার  সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান