ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রিহ্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ১:২১

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ মার্চ) রিহ্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন রিহ্যাব পরিচালক মোহাম্মদ লাবিব বিল্লাহ ও সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। 

অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, পরিচালক মোঃ মোবারক হোসেন, সুরুজ সরদার, সেলিম রাজা পিন্টু, মোঃ এমদাদুল হক, ডেভেলপারস ফোরাম উত্তরার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খানসহ অন্যান্য ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ প্রায় এক হাজার লোক অংশগ্রহণ করেন। 

দোয়া ও ইফতার মাহফিলে রিহ্যাব প্রেসিডেন্ট আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “নানাবিধ সমস্যা কাটিয়ে আমরা সবাই আবার একত্র হতে পেরেছি এটা আমার এবং আপনাদের কাছে খুবই আনন্দের। আমাদের আবাসন খাত দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে নিরবভাবে। প্রায় ৫০ লাখ নাগরিকের কর্মসংস্থান রয়েছে এই শিল্পে। দিন শেষে সবাই চায় একটা শান্তির আবাস। সেই শান্তির আবাস তৈরির কাজটাই করছি আমরা। কিন্তু বিগত একদশকে এই শিল্পে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। কিছুটা সমস্যা তৈরি হয়েছে বৈশ্বিকভাবে। বিশেষ করে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি। আবার কিছু সমস্যা তৈরি হয়েছে আমাদের নীতিসহায়তার অভাবে। নতুন ড্যাপে ফার হ্রাস, নিবন্ধন ব্যয় বৃদ্ধি ও গৃহঋণের সুদের হার বৃদ্ধিসহ নানা কারণে আবাসন শিল্প চাপে রয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মেম্বাদের সঙ্গে নিয়ে আমরা সংকটগুলো দুর করতে চাই। এজন্য আমরা আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং সরকারের সহযোগীতা কামনা করি।অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন, “একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।’’  

প্রধান অতিথির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান বলেন, ড্যাপ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। 

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন