ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২ কোটি টাকার ক্ষতি সাধন

সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন


 এম জে সুলভ (সাঁথিয়া) photo এম জে সুলভ (সাঁথিয়া)
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ৪:২৯

পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নি কান্ডে ২টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে ভস্মিভুত হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে এ অগ্নিকান্ড ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটার বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহুর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে গেলে বিরাট আগুনের কুন্ডুলি দেখা যায়। 

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ গ্রহণ করে। 
জানাযায় বিমল সাহার গুদামে ৫ শত মন ও রুবেলের গুদামে ১হাজার মন পাট রাখা ছিল। এছাড়াও জহুরুলের তেলের মিলে শত শত লিটার শরিষার তেল ও শরিষা ছিল। স্থানীয়দের ধারণা তিনজনের  প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তেলের মিলের কর্মচারী সাহেব আলী জানান, প্রথমে মিটার থেকে আগুন মিল ঘড়ে লাগে। পরে তা এক এক করে পাশে দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।   
পাবনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমান ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬