ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা চেয়ারম্যানের ইমান আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৪ বিকাল ৬:৩

রৌমারীতে প্রতারণা মুলক বাধ নির্মাণে মাটি ভরাটের টাকা না দেওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ময়েজ উদ্দিন ও তার সহযোগী লুৎফর রহমান। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়েজ উদ্দিন ও লুৎফর রহমান।
ভুক্তভোগী ময়েজ উদ্দিন বলেন, বংলাদেশ সরকারের দেশ ব্যাপী নদীর মুখে বাধ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরশৌলমারী ইউনিয়নের হলহলিয়া নদীর মুখে বাধ নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ার মিথ্যা কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক বাধটি নির্মাণের জন্য মাপা হয়। উক্ত বাধটির দৈর্ঘ্য ১৬৫০ ফুট ও প্রস্থ ৫০ ফুট। সেই অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ও ড্রেজার মালিক ময়েজ উদ্দিনের সাথে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়। এরপর ড্রেজার মালিক চুক্তিনামা অনুযায়ী ওই বাধে ২৫ ফেব্রয়ারী ২৩ মাটি ভরাটের কাজ শুরু করে এবং ২০ এপ্রিল ২৩ ইং কাজ শেষ হয়। কাজ শুরুর আগেই জামানত হিসেবে প্রায় পৌনে ৫ লক্ষ টাকা নেন ইমান আলী। অপর দিকে মাটি ভরাটে শ্রমিক ও জ¦ালানী তেল সহ মোট খরচ হয় প্রায় ৪৮ লক্ষাধীক টাকা। এরমধ্যে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্থার (কাবিটা) প্রকল্প থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা দিলেও বাকি প্রায় ৩৮ লক্ষ টাকা এখনও দেয়নি চেয়ারম্যান ইমান আলী। ড্রেজার মালিকরা তার কাছে পাওনা টাকা চাইতে গেলে টালবাহনা করতে থাকেন এবং পাওনাদারকে নানা ভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এঘটনায় ভুক্তভোগী ময়েজ উদ্দিন বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির