ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ঢাকা যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬.১০ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, ঢাকা।পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে বিকাল ২.৩০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজির আহমদ এমপি, বিভাগীয় কমিশনার, ঢাকা মো: সাবিরুল ইসলাম, ডিআইজি, ঢাকা রেঞ্জ পুলিশ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম ও বক্তব্য রাখেন পুলিশ সুপার, ঢাকা মো: আসাদুজ্জামান পিপিএম( বার), বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুর রহমান শহীদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ঢাকা আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন ' বাংলাদেশের স্বাধীনতা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, ১৯৫২ থেকে ১৯৭১ সালের ধারাবাহিক আন্দোলনের প্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমরা যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করেছি আমাদের প্রেরণার উৎস ছিলেন বঙ্গবন্ধু। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার, ঢাকা বলেন ' আজকের সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব হয়েছে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের এক সাগর রক্তের বিনিময়ে '
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, ঢাকা বলেন ' বাঙালি ও বঙ্গবন্ধু অনিবার্য ভাবে পরষ্পর পরষ্পরের পরিপূরক।বাঙালি জাতীয়তাবাদ ও একটি স্বতন্ত্র ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল বঙ্গবন্ধুর হাত ধরে'
অনুষ্ঠানে বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয়।
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু- কিশোররা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
Link Copied