রাজধানীর বসিলায় রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর বসিলা এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানে নকশাবিহীন কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসাথে ছয়টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৫টি ভবনকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের পরিচালক জোন-৭ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার।অভিযানে নকশাবিহীন কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন, বসিলা সিটি ডেভেলপার্স এলাকায় রাজউক নকশাবিহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নকশাবিহীন নির্মাণাধীন সকল ভবনে ইতোমধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে। রাজউকের নোটিশ অমান্য করে ভবন মালিক নির্মাণ কাজ চলমান রাখায় কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ পাঁচটি ভবনে জরিমানা করা হয়।৫টি ভবনে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিপিডির সহায়তায় ৬টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা প্রদান করেন। এছাড়াও এই এলাকায় যারা ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তারা যেন রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতন করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোন-৫ এর পরিচালক মো. হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা