মোহাম্মদপুর থেকে মাদকসহ ২ জন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৩২৫ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে ২৩২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইমরান শেখ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-২ তার পিতার নাম বাবুল শেখ। এসময় তার সাথে থাকা মোঃ ইউনুস (২৪) পিতা সৈয়দ আলম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।
আলমের গ্রামের বাড়ি টেকনাফ জেলায়। র্যাব বলেন, গতকাল মঙ্গলবার ২৬ মার্চ রাত ৮ ঘটিকায় মাদক সহ মোহাম্মদপুর হুমায়ুন রোড থেকে গ্রেফতার করা হয়।র্যাব-২ এর গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় ৩/৪জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিদের মধ্যে দুইজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। আটককৃত ব্যক্তিদের মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে তাদের পরিহিত প্যান্টের নিচে দুই রানের সাথে কস্টেপ দ্বারা পেঁচানো ২৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত আসামিদ্বয় জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে আসছিল। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানান র্যাব-২ সিনিয়র এএসপি শিহাব করিম। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার