রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী বিরুদ্ধে খেয়াঘাট দখলের অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর বিরুদ্ধে সরকারি ইজারাকৃত কাজাইকাটা খেয়াঘাটের জায়গায়টি দখল করে বাঁশের সাঁকো নির্মাণ করার অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী ইজারাদার মো. পিয়াস উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, ১৪৩০ সনে রৌমারী উপজেলাধীন কাজাইকাটা খেয়াঘাটটি ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। এতে পিয়াস নামের এক ব্যক্তি সর্বোচ্চ মূল্যে ইজারাদার হিসেবে ইজারাদার হন। এদিকে ২০২৪ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ তারিখে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর লোকজনের মাধ্যমে ইজারাকৃত জায়গায় বাঁশের সাঁকো নির্মাণ করছেন। বাঁশের সাঁকোটি হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ইজারাদার এবং সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাবেন।
স্থানীয় হাবিবুর রহমান হাদি, রফিকুল ইসলাম নানজু, জুবরাজসহ অনেকই অভিযোগ করে বলেন, ভোট নেওয়ার আশ্বাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইজারাকৃত খেয়াঘাট দখল করে বাঁশের সাঁকো নির্মাণ করছেন। নির্মাণ কাজ সম্পন্ন হলে চেয়ারম্যানের অনুগত লোকজন দিয়ে সাধারণ মানুষদের হয়রানি করে টাকা উত্তোলন করবেন। তারা আরও বলেন, প্রকাশ্যে চেয়ারম্যান ভোটের ব্যাপারে টাকার লোভ দেখিয়ে এসব করছেন।
অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী বলেন, আমি কোন ইজারাকৃত খেয়াঘাট দখল করিনি এবং ভোটের ব্যাপারে বাঁশের সাঁকো নির্মাণ বাবদ কাউকে কোন অর্থ দেয়নি। এ বিষয়ে কেউ বললে তা মিথ্যা।
এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান জানান, চেয়ারম্যানের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ খেয়াঘাট ইজারাদার দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইজারাকৃত খেয়াঘাটটি ইজারাদার ব্যতিত অন্য কেউ অর্থ তুলতে পারবে না এবং অন্য কোন কর্মযজ্ঞ করতে পারবে না। কেউ করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ