গার্মেন্ট শিল্পে টেকসইতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সুইডিশ প্রতিনিধিদলের ফকির অ্যাপারেলস সফর
বাংলাদেশের পোশাক শিল্পের জটিল ইকোসিস্টেম সম্পর্কে ধারণা অর্জনে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল, বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ বন লিন্ড, এইচ অ্যান্ড এম-এর কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, ফকির অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর ফকির মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফকির নাফিজুজ্জামান, সাসটেইনেবিলিটি ডিরেক্টর মুনজারিন জামান এবং ডিরেক্টর ফকির রাফসানুজ্জামান একটি সফরে অংশগ্রহণ করেন। সম্প্রতি, ফকির অ্যাপারেলসে তাদের এই সফরকালে জিএসপি সম্পর্কিত সমস্যা, দূষণ নির্গমন শূণ্যের কোটায় নিয়ে আসা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সহ তৈরি পোশাক শিল্পের নানামুখী চ্যালেঞ্জগুলোর উপর আলোকপাত করা হয়।
এসময় কর্মকর্তারা বাংলাদেশে স্থিতিশীল বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং জিএসপির মতো উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, সমস্ত স্টেকহোল্ডারদের সহযোগিতার মাধ্যমেই জিএসপি প্লাস অর্জন সম্ভব যা এই শিল্পের লক্ষ লক্ষ শ্রমিকের জীবিকা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে।
জলবায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নেট জিরো অর্জন এবং টেকসই উত্পাদন সুবিধা নিশ্চিতে ফকির অ্যাপারেলস তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি এই লক্ষ্যগুলো অর্জনের জন্য তাদের পরিকল্পনা প্রকাশ করেছে এবং এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে ইইউ এবং সুইডেনের স্টেকহোল্ডারদের সহযোগীতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
এছাড়াও, এই শিল্পে শ্রমিকদের মুখ্য ভূমিকাকে প্রাধান্য দিয়ে সামাজিকভাবে টেকসইতার উদ্ভাবনী পদ্ধতি প্রদর্শন করা হয়। কর্মীদের জীবিকা বৃদ্ধি, অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের উন্নয়নে একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি রূপরেখা গঠন করেছে।
ফকির অ্যাপারেলস-এ সুইডিশ কর্মকর্তাদের সফর বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষভাবে সহযোগীতা করবে। এই শিল্পকে আরও টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গড়ে তোলার জন্য স্টেকহোল্ডাররা একত্রে কাজ করে ব্যবসা ও শ্রমিক উভয়ের সমৃদ্ধিতেই ভূমিকা রাখবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত