ধামইরহাটে পিড়লডাঙ্গা মোড়ে পিড়লের চারা রোপণ
নওগাঁর ধামইরহাটের ১নং ধামইরহাট ইউনিয়নের পিড়লডাঙ্গা মোড়ে পিড়লের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ধামইরহাট বন বিভাগের উদ্যোগে পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান এ কর্মসূচির উদ্বোধন করেন। পিড়লডাঙ্গা মোড়সহ পিড়লডাঙ্গা পূর্বাশা ক্লাব ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বন বিট কর্মকর্তা আব্দুল মান্নান, সাবেক বন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, ইউপি সদস্য মিজানুর রহমান, পূর্বাশা ক্লাবের সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক বন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, আশির দশকে ধামইরহাট ইউনিয়নে ব্যাপক পিড়লের গাছ ছিল, পিড়ল ফল পুস্টিকর খাদ্য হিসেবে ভাজি ও ভর্তা করে খেত অনেকেই। কালের বিবর্তনে সেই গাছটি পিড়লডাঙ্গা মোড় থেকে বিলীন হয়ে যাওয়ায় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের নির্দেশনায় ধামইরহাটের ঐতিহ্যবাড়ী পিড়লডাঙ্গা মোড়ে প্রায় বিলুপ্ত প্রজাতির এই চারা রোপণ করা হয়, যা পিড়লডাঙ্গা গ্রামবাসীরও দীর্ঘদিন দাবি ছিল।
এমএসএম / জামান
কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ
রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা
নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ
সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান