ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

৩৮ লক্ষ টাকা আদায়ের দাবিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর বিরুদ্ধে মানববন্ধন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:৫৫

কুড়িগ্রামের রৌমারীতে বাধ নির্মাণে মাটি ভরাটের ৩৮ লক্ষ টাকা না দেওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদর চেয়ারম্যান ইমান আলীর বিরুদ্ধে  এক বিশাল মানববন্ধন করেছেন ভুক্তভোগী ড্রেজার মালিক ময়েজ উদ্দিন ও তার সহযোগী লুৎফর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা গেটে ডিসি রাস্তায় এই মানববন্ধন করেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ড্রেজার মালিক ময়েজ উদ্দিন, লুৎফর রহমান, বাধ নির্মাণ প্রকল্পের সভাপতি মো. হাবিবুর রহমান সাবেক ইউপি সদস্য, বিদুৎ সরকার।
ড্রেজার মালিক লুৎফর রহমান বলেন, বংলাদেশ সরকারের দেশ ব্যাপী নদীর মুখে বাধ উন্নয়ন প্রকল্পের আওতায় রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের হলহলিয়া নদীর মুখে বাধ নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ার কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক বাধটি নির্মাণের জন্য মাপা হয়। উক্ত বাধটির দৈর্ঘ্য ১৬৫০ ফুট ও প্রস্থ ৫০ ফুট। সেই অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ও ড্রেজার মালিক ময়েজ উদ্দিনের সাথে একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয়। এরপর ড্রেজার মালিক চুক্তি অনুযায়ী ওই বাধে ২৫ ফেব্রয়ারী ২৩ মাটি ভরাটের কাজ শুরু করে এবং ২০ এপ্রিল ২৪ ইং কাজ শেষ হয়। কাজ শুরুর আগেই জামানত হিসেবে প্রায় পনে ৫ লক্ষ টাকা নেন ইমান আলী। 
অপর একজন ড্রেজার মালিক ময়েজ উদ্দিন বলেন, মাটি ভরাটে শ্রমিক ও জ¦ালানী তেল সহ মোট খরচ হয় প্রায় ৪৮ লক্ষা ৫৩হাজার টাকা। এরমধ্যে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্থার (কাবিটা) প্রকল্প থেকে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা দিলেও বাকি প্রায় ৩৩লক্ষ টাকা এখনও দেয়নি চেয়ারম্যান। আমি চেয়ারম্যান এর কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি টালবাহনা করতে থাকেন। এ ঘটনায় আমি ময়েজ উদ্দিন বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেছি।

বাধ নির্মাণ প্রকল্পের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান ইমান আলীর নির্দেশেই আমরা মাটি ভরাট কর্তে বলেছি কিন্তু এখন চেয়ারম্যান কেনো যে তালবাহানা করে আমি যানি না। তবে এই বাধের বকেয়া টাকা দ্রুত ড্রেজার মালিকদের দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ইমান আলীর কাছে গিয়েছি তার পরেউ টাকা দেয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত