গাজীপুরে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
গাজীপুর মহানগরীর ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বিএর বিরুদ্ধে সমিতির সঞ্চয় আমানতের টাকা আত্মসাতের অভিযোগ তুলে গাজীপুর জেলা প্রশাসক, জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দ। এতে সমিতির সাধারণ সদস্যদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, ইতিপূর্বে সমিতির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মো. আব্দুর রশিদের একক স্বাক্ষরে একাধিক সদস্যের টাকা উত্তোলনের ঘটনায় বর্তমান ব্যবস্থাপনা কমিটি বরাবর সংশ্লিষ্ট সদস্যরা সিলযুক্ত সহি-স্বাক্ষরের মাধ্যমে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। প্রয়োজনসাপেক্ষে ধারা উপবিধি অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্ব আদালতে শরণাপন্ন হবে বলে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবেদককে অবগত করেন।
এদিকে বাজারের একাধিক ব্যক্তি জানান, আব্দুর রশিদ একক প্রভাব খাটিয়ে মালেকের বাড়ি সরকারি জায়গায় দখল করে ফুটপাতে বাজার উন্নয়নের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে তৎকালীন ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মো. আব্দুল মালেকের সাথে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উক্ত টাকা নিজেই নিয়েছেন বলে তিনি জানান এবং তিনি সাক্ষাতে কথা বলবেন বলে এ প্রতিবেদককে জানান।
এ বিষয়ে তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে সত্যতা পেলে তখন বোঝা যাবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন