ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় জঙ্গলের ভিতর গাছের সঙ্গে বাঁধা কিশোরীর লাশ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ৩:৫৭

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখা বেগম (২০) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি হত্যাকাণ্ড। রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে রেখার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নং ওয়ার্ডের সদস্য ময়নুল হক সোনা মিয়া বলেন, রিয়াজ খারাপ চরিত্রের লোক। এলাকায় তার বিরুদ্ধে শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে ও প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজও পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান