ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের অভিযানে উদ্ধার চুরি হওয়া ৭ মোটরসাইকেল, গ্রেফতার-২


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৩:২৫

নোয়খালীর সুবর্ণচরে পুলিশের অভিযানে চুরি হওয়া সাতটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রাম ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকায় এ অভিযান চালিয়ে মোটরসাইকেল গুলো উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের মহিন উদ্দিন (৩০) ও ধানসিঁড়ি ইউনিয়নের লোকমান (৫১)।

শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার রাতে চরজাব্বার থানা পুলিশ চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের চেউয়াখালী বাজারের পাশে সেলিমের দোকানঘর থেকে মহিন উদ্দিনকে চোরাই সাতটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য লোকমানকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্রির করে বলে জানিয়েছেন। এ বিষয়ে চরজাব্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং একই সাথে তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। মোটর সাইকেল চোর চক্রের অন্য সদস্যদেরকেও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন