ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চকলেটের প্রলোভনে শিশু কন্যাকে ধর্ষণচেষ্টা, ঘটনার ২৮ দিন পর গ্রেপ্তার যুবক


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৪:১৮

নোয়াখালীর সদর উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব—১১।  

গ্রেপ্তারকৃত মো. মামুন (৩৮) উপজেলার কালাদরাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মান্দারতলী গ্রামের সান্টা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে।  

শনিবার (৩০ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব—১১ সিপিসি—৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক। এর আগে, গতকাল শুক্রবার বিকেলে ঢাকার গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়। যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।  

র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ

ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন