পৃথিবীর বুকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করে। ভাগ্যক্রমে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহনা বেঁচে যান। মূলত তারা সেদিন বঙ্গবন্ধুকে খুন করেনি, খুন করেছে একটি জাতিসত্তাকে। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগদান করে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণ, ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বিশ্বের বুকে বাঙালিদের জন্য একটি নিজস্ব স্বাধীন ভূমি হতো না। বাংলাদেশ যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে, ততদিন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর নাম থাকবে। চাইলেই তাকে এ জাতির ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
মন্ত্রী আরো বলেন, আজ পিতাহারা দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে এসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন আর বেশি দূরে নয়। তাই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু তনয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তিনি।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!
জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন
আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা
হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার
গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান
বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান
হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা
শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের
জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন
Link Copied