ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ২:২৫

চর জব্বর থানা পুলিশের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের আরো এক সদস্যকে গ্রেপ্তার করেছে চর জব্বর থানার পুলিশ। তিনি সুবর্ণচরে উদ্ধার হওয়া ৭টি মোটরসাইকেল সহ আটক হওয়া চোরদের মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের একজন সদস্য। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান পাবেল (৪২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকবুল চৌধুরী হাট স্কুল গেইট সংলগ্ন দধি দোকানের সামনে থেকে আসামি মনিরুজ্জামান পাবেলকে ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়। তিনি চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। মনিরুজ্জামান পাবেল (৪২) ধানসিঁড়িটি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ধানসিঁড়ি ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী। রবিবার (৩১ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। ওসি রফিকুল ইসলাম আরো বলেন, এর আগে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পাবেলকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিকে গ্রেপতার দেখিয়ে রবিবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ