৬ ফিফটিতে ৫৩১ রানে থামলো শ্রীলঙ্কা
চট্টগ্রামে টেস্টের প্রথম ইনিংসে ৬ ফিফটিতে ৫৩১ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস।
আজ দ্বিতীয় দিনে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তাদের অটল ও ভারসাম্যহীন ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের হয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও ধনঞ্জয়া। দুই জনেই হাঁকান ফিফটি। অবশেষে তাদের ৮৬ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। চান্দিমালকে (১০৪ বলে ৫৯) বিহাইন্ড দ্য উইকেটে লিটন দাসের হাতের ক্যাচ বানান সাকিব। প্রথম সেশনে বাংলাদেশের সফলতা বলতে কেবল একটি উইকেট।
দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়াকে ফেরান খালেদ আহমেদ। ১১১ বলে ৭০ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার পেসার। এই সেশনে আরও একটি উইকেট নেন সাকিব। প্রবাত জয়সুরিয়াকে (৭৫ বলে ২৮) এলবিডব্লিউ করেন টাইগার অলরাউন্ডার।
এমএসএম / এমএসএম
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!