ব্র্যাককে ডিজিটাল সেবা দিবে বাংলালিংক
দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা, ব্র্যাক এর ভেতর একটি হয়েছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক-এর কর্মীরা বাংলালিংক-এর বিভিন্ন সুবিধা যেমন, কর্পোরেট সংযোগ, এসএমএস ব্রডকাস্ট, এবং ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও ব্র্যাক-এর অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অবঃ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি বাংলালিংক-এর হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন,” ব্র্যাক-এর মতো একটি আন্তর্জাতিক মানের দাতব্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকবান্ধব ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা প্রদান করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির ফলে, ব্র্যাক-এর কর্মীরা বিশেষায়িত ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল অভিজ্ঞতার মান বহুগুণ বাড়িয়ে দেবে। বাংলালিংক-এর বিস্তৃত ডিজিটাল সেবা উভয় প্রতিষ্ঠানের উদ্ভাবন ও বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমি আশা করছি।”
ব্র্যাক-এর অপারেশন্স ডিরেক্টর রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন (অবঃ) বলেন, “বাংলালিংক-এর সাথে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কর্মীদের প্রতি আমাদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের অঙ্গিকার এই উদ্যোগের ফলে শক্ত ভিত্তি পেয়েছে। বাংলালিংক-এর আধুনিক ও উদ্ভাবনী ডিজিটাল সেবার মাধ্যমে ব্র্যাক-এর কর্মীরা কর্মক্ষেত্রে উন্নত সংযোগ উপভোগ করতে পারবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক-এর টেলিকম ম্যানেজার ইঞ্জিনিয়ার এমডি. মনিরুল ইসলাম ও বাংলালিংক-এর হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস, এন্টারপ্রাইজ বিজনেস, এস এম সামসুর রহমান; সেলস প্ল্যানিং এন্ড অপারেশন, এন্টারপ্রাইজ বিজনেস, মোহাম্মদ আহসান হাবীব ও বাংলালিংক-এর কর্পোরেট একাউন্ট ম্যানেজার, এন্টারপ্রাইজ বিজনেস, ফারহাদ হোসাইন বাপ্পি।
নতুন ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের উন্নত সেবা ও অভিজ্ঞতা দিতে বাংলালিংক সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত