পটুয়াখালীতে ১২ টি মামলার পলাতক আসামী ডাকাত সর্দার মানিক গ্রেফতার
০৯টি ডাকাতি মামলা, ০২টি অস্ত্র মামলা ও ০১ হত্যা মামলা সহ মোট ১২টি মামলার ০৮বছর ধরে পলাতক আসামী দক্ষিন জনপদের ডাকাত সরদার মোঃ সাইদুর রহমান মানিক ওরফে ডাকাত মানিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র্যাবের সহায়তায় ডাকাত মানিককে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশের আভিযানিক দল। সোমবার তাকে পটুয়াখালী নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, ডাকাত মানিক প্রায় ০৮ বছর যাবত পলাতক ছিল। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত। গ্রেফতারকৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মাসের অন্ধকার পক্ষের ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, গাজীপুর এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় ডাকাতির পরিমান বেড়ে যায়।
পটুয়াখালী থানার নথি পত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ১১ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, ডাকাত মানিক দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালাই অবশেষে গতকাল র্যাবের সহায়তায় তাকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আইনগত প্রকৃয়া শেষে তাকে আদালতে সোপার্দ করা হয়।
ডাকাত মিজান পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা ইউনিয়নের মোঃ সত্তার মৃধার ছেলে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied