ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক সেমিনারে বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ১০:২১

ভারতের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং প্রবহমান বাংলাচর্চার আয়োজনে অনুষ্ঠিতব্য পৃথক দুটি আন্তর্জাতিক সেমিনারে বিশেষ বক্তা ও সভাপতিত্ব করার আমন্ত্রণ পেয়েছেন বঙ্গবন্ধু গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস। 

৩ এপ্রিল ২০২৪, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে ‘ভারতীয় সংস্কৃতি: অতীত ও বর্তমান’ নিয়ে আন্তর্জাতিক আলোচনাচক্র  এবং  ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার দমদম মতিঝিল কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে প্রবহমান বাংলাচর্চার আরেকটি আন্তর্জাতিক আলোচনাচক্রে যোগ দেবেন তিনি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠিতব্য আলোচনাচক্রটিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ‘ভারতীয় সংস্কৃতির অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করবেন। উক্ত আলোচনাচক্রটিতে অধ্যাপক মিল্টন বিশ্বাসও আলোচনার আমন্ত্রণ পেয়েছেন।  

প্রবহমান বাংলাচর্চার আয়োজনে অন্য আরেকটি আন্তর্জাতিক সেমিনারের শিরোনাম “ শতবর্ষের আলোকে কল্লোল ও সমকালের বাংলা সাময়িক পত্র-পত্রিকা”। উক্ত আলোচনাচক্রে একজন বিশেষজ্ঞ বক্তা এবং শেষ বিদ্যায়তনিক অধিবেশনের একজন সভাপতি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ডক্টর বিশ্বাস ।  উল্লেখ্য, ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রবহমান বাংলাচর্চা’ যা বাংলা ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি আলোচনাচক্রে ডক্টর মিল্টন বিশ্বাসের সভাপতিত্ব যেমন বাংলাদেশের গৌরবকে আরো মহিমান্বিত করবে, তেমনি বাংলা ভাষার আলোচনাচক্রটি আরও সমৃদ্ধ হবে। 

উল্লেখ্য,  এর আগে ডক্টর মিল্টন বিশ্বাস মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত বর্ষ, চলচ্চিত্রকার মৃণাল সেনের শতবর্ষ এবং কথাসাহিত্যিক সমরেশ বসুর শতবর্ষ উপলক্ষে বিশ্বভারতীর বাংলা বিভাগ আয়োজিত আন্তর্জাতিক আলোচনা চক্রে ১৪ ও ১৫ মার্চ ২০২৪ বিশেষ অতিথি (বক্তা) হিসেবে উপস্থিত ছিলেন।  ১৩ মার্চ  অপর একটি  আন্তর্জাতিক সেমিনারে তিনি সুশীল কর কলেজে বক্তব্য প্রদান করেন।  

অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস একাধারে লেখক, প্রাবন্ধিক,  বঙ্গবন্ধু গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক  এবং ইক্যুমেনিকাল  খ্রিস্টান ট্রাস্ট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত