চট্টগ্রামে ছিনতাই চক্রের মূলহোতাসহ আটক ৪
চট্টগ্রামের আকবরশাহ্ থানা এলাকায় ভাড়ার কথা বলে ডেকে নিয়ে পিকআপ চালকের নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত নগদ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ইলেকট্রিক শক মেশিন সহ ০৪(চার) ছিনতাইকারী গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।
আটক চারজন হলো রাকিব হোসেন, সাকিব হোসেন ,সাদ্দাম হোসেন প্রঃ শাহাদাত ,মোঃ করিম প্রঃ অভি ।
ঈসা মোল্লা নামে একজন পিকআপ গাড়ী চালক তার নিজস্ব একটি পিকআপ নিয়ে সাদ্দাম হোসেন প্রঃ শাহাদাত পরিচয়ে ৩১ মার্চ রাতে ঈসা মোল্লা কে মোবাইল ফোনে গাড়ী ভাড়ার কথা বলে আকবরশাহ্ থানাধীন শাপলা আ/এ মামিয়া পানি ফ্যাক্টরীর সামনে আসতে বলে। তিনি তার কথামতো রাত অনুমান ৯ টার সময় ভাড়ার জন্য পিকআপ গাড়ী সহ আকবরশাহ্ থানাধীন শাপলা আ/এ মামিয়া পানি ফ্যাক্টরীর সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৬ জন মিলে তাকে টানা-হেচড়া করে গাড়ী হতে নামিয়ে ত্রাস সৃষ্টি করে আকবরশাহ্ থানাধীন শাপলা আ/এ মামিয়া পানি ফ্যাক্টরীর পিছনের কলাবাগানের ভিতর নিয়ে যায়। তাদের মধ্যে অজ্ঞাতনামা একজন তার কাছে থাকা ০১টি ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভুক্তভোগী চালকের পেটে ধরে শক দিয়ে পকেট থেকে ২,০০০(দুই হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যাই বলে জানান আকবরশাহ্ থানার এএসআই মোঃ এনামুল হক।
আকবরশাহ্ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রব্বানী বলেন, ছিনতাই চক্রের মূল হোতা সহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোর্টে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন