তাসনুভা আহমেদ টিনা পেলেন গ্লোবাল ওম্যান লিডার খেতাব
গেল বছর ‘এশিয়া’জ ওম্যান লিডার’ খেতাব পাওয়া এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, এবার অর্জন করলেন ‘গ্লোবাল ওম্যান লিডারস’-এর অন্যতম হওয়ার সম্মান। ভারতের মুম্বাইয়ের বিখ্যাত তাজ ল্যান্ডজ এন্ড-এ ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস-এর ১১তম আসরে তাকে এই উপাধি প্রদান করা হয়।
এশিয়ার মধ্যকার নারী নেতৃত্বের ওই সাম্প্রতিক স্বীকৃতিটি ছাপিয়েও নেতৃত্ব, উদ্ভাবন এবং ক্ষমতায়নের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে একাগ্রভাবে কাজ করে চলেছেন টিনা। ইন্ডাস্ট্রির মধ্যে এবং বাইরেও ইতিবাচক পরিবর্তন আনার জন্য তার এই দৃঢ় নিষ্ঠা, তার প্রতিষ্ঠানের সহকর্মী ও ক্লায়েন্ট-সহ ইন্ডাস্ট্রির সবার কাছ থেকেই পাচ্ছে প্রশংসা আর শ্রদ্ধা।
আধুনিক অর্থনীতি, প্রযুক্তি এবং প্রশাসনিক প্রক্রিয়ার উন্নয়নে নারী নেতৃবৃন্দের কৌশলী ও প্রভাবশালী ভূমিকাকে সম্মানিত করে, বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতার মানদণ্ডে সরকারি ও ব্যবসায়িক সংস্থাগুলোর অগ্রযাত্রাকে উৎসাহিত ও সম্মানিত করে এই ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ডস। প্রতি বছর বেসরকারি ও সরকারি খাতে বিভিন্ন স্বতন্ত্র উদ্ভাবন আর উদ্যোগে প্রতিফলিত অসামান্য নারী নেতৃত্ব ও কৃতিত্বকে সম্মানিত করে এই উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস। এ-বছর তারা উদযাপন করছে তাসনুভা আহমেদ টিনা’র পথ-দেখিয়ে-চলা নেতৃত্বকেও, যিনি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর ভিতরে-বাইরে মিলিয়ে নারীর ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের নারীদেরও নেতৃত্বের বিকাশ সুগম করার পথে প্রতিদিন ভূমিকা রেখে চলেছেন।
এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড তাসনুভা আহমেদ টিনা’র মতো লিডারদের নিয়ে যেমন প্রতিষ্ঠানের মধ্যে নারীর অন্তর্ভুক্তি আর উদ্ভাবনী সমাধানে এগিয়ে চলেছে, তেমনি দেশের পুরো মিডিয়া ক্ষেত্রেও নারীর ক্ষমতায়ন-সহ সব ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত