ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জেলা প্রশাসন সরকারি খাস জায়গা উদ্ধার করল ৩৫ কোটি টাকা মুল্যের


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৫:৫১

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের অভিযানে মতিঝিল মৌজাস্থিত আর.কে মিশন রোড, গোপীবাগে প্রায় ৩৫ (পয়ত্রিশ) কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়। এস.এ, আর এস ও মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১নং খাস খতিয়ানে ষোল আনায় রেকর্ডকৃত ১৭.৮০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। উক্ত খাস জমিতে টিনের ছাপড়া ঘর ও কিছু খাবার হোটেল ছিল।

ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জনাব মো: শিবলী সাদিক এর তত্বাবধানে
মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মাহামুদুল হাসান অদ্য অভিযান চালিয়ে মতিঝিল মৌজাস্থ ১ং খতিয়ানের সিটি ৩৭৯৮ নং দাগের ১৭.৮০ শতক খাস জমি উদ্ধার করেন।

একইসঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়। এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের  সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, মতিঝিল থানার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন,  এ সকল খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার