ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবারের ঈদে দুই গানে পারভিন লিসা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৪-২০২৪ বিকাল ৬:৫৯

আসছে ঈদুল ফিতরে পারভীন লিসার কন্ঠে আসছে দুটি মৌলিক গান । গান দুটি নিয়ে পারভীন লিসা বলেন,আশা করছি এই ঈদে আমি আমার শ্রোতাদের সুন্দর দুটি কাজ উপহার দিতে পারব।উল্লেখ্য, পারভিন লিসা এই প্রথম কাজ করেছেন সাংবাদিক গীতিকার ও সুরকার মিজান মালিক এর সাথে। মিজান মালিকের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। গানটিতে মিউজিক করেছেন জাহিদ বাসার পঙ্কজ । 

গানটি শিরোনাম "মনে মনে মন বান্ধিলে"। পারভিন বলেন এটি মিজান ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। চমৎকার মানুষ তিনি এবং তার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই ,গানটি রিলিজ হলে বাকিটা আপনারাই শুনে দেখবেন। ঢাকা দুইটি স্পটে গানটির আউটডোর শুটিং এর কাজ চলছে।ঈদের আগের দিন চাঁদ রাতে গানটির মিউজিক ভিডিও রিলিজ এর কথা রয়েছে। এছাড়াও গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরেকটি গান রিলিজ হচ্ছে এই ঈদ এ। গানটির নাম "ভালোবাসার রং লাগাইয়া"।

ইতিমধ্যে গাজীপুরের পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভিন। গানটিতে মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। ভিডিও ধারণ করেছেন খলিল শেখ।পারভীন বলেন, বর্তমান ট্রেন্ড এর কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে। দুইটি গানেই মডেল হিসেবে দেখা যাবে পারভীনকে।

গান দুটি নিয়ে এই শিল্পী বলেন আশা করছি দুটি গানই সবার কাছে ভীষণ ভালো লাগবে। গান দুটি সবার মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিবে এমনটিই আমার আশা । ঈদের পর আরো কিছু নতুন গানের কাজ শুরু করবেন বলে জানান এই শিল্পী।

Sunny / Sunny

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...