ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি ও বিলীনের পথে চলাচলের রাস্তা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৩:৩৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর কন্টিনালা অংশে রেল লাইনের ব্রীজ নির্মাণ কাজের জন্য নদীতে বাঁধ দেওয়ায় পাহাড়ী ঢলে নদী পাড়ের ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পরেছে। পাহাড়ি ঢলে নদী পাড়ের ৪ থেকে ৫ টি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বৃষ্টি বাড়তে থাকলে গ্রামের ঝুঁকিপূর্ণ ঘর ও মানুষ চলাচলের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেবে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী নদীর কন্টিনালা অংশে রেল ব্রিজের কাজ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। বর্তমানে রেল লাইনের ব্রীজ নির্মাণ কাজের জন্য নদীতে বাঁধ দেওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে পাহাড়ী ঢলে নদী পাড়ের ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পরেছে। ইতিমধ্যে পাহাড়ি ঢলে নদী পাড়ের ৪ থেকে ৫ টি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বৃষ্টি বাড়তে থাকলে গ্রামের ঝুঁকিপূর্ণ বেশকিছু ঘরবাড়ী ও মানুষ চলাচলের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত গতিতে ঘরবাড়ি ও রাস্তা রক্ষায় সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সরজমিনে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ীর লোকজন সকাল থেকে ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় পিডিবির কর্মকর্তারা ঝুঁকিতে থাকা একটি খুঁটি সরিয়ে নিতে কাজ করতেও দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‌

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সরকারের পক্ষ থেকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী কাজ করে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা করার পরিকল্পনা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান