ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সড়কে নির্মাণসামগ্রী, মিরপুরে রাজউকের অভিযান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৩:৩৯

মিরপুরে ছোট দিয়াবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

এ দিন অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৩ পরিচালক তাজিনা সারোয়ার। অভিযানে দুটি নির্মীয়মাণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তাজিনা সারোয়ার বলেন, ‘রাজধানীর বিভিন্ন বাড়ির মালিক বাড়ির সামনের সড়কে নির্মাণসামগ্রী রেখে নির্মীয়মাণ ভবনের কাজ নির্দ্বিধায় চালিয়ে যান। এতে করে সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে। একই সঙ্গে দুর্ঘটনাও ঘটে থাকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নিয়ে থাকে।

আজও ছোটদিয়া বাড়ি বাজার রোডে রাস্তা থেকে নির্মাণসামগ্রী অপসারণ করা হয় এবং নির্মাণসামগ্রী রাস্তায় না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’

মিরপুরের ছোট দিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রাজউকের অথরাইজড অফিসার (জোন-৩/১) শেখ মাহব্বীর রনি এবং সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ মাহাব্বীর রনি জানান, রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ছোট দিয়াবাড়ি এলাকার একটি নির্মীয়মান ভবনের ব্যত্যয় অংশের আংশিক ভেঙে অপসারণ এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবন মালিক নিজ উদ্যেগে ব্যত্যয় অংশ ভেঙে অপসারণ করবেন বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন।

এ ছাড়া জহুরাবাদ এলাকায় পানির পাম্প সংলগ্ন একটি নির্মীয়মাণ ভবনেও অনুমোদিত নকশার ব্যত্যয় করায় ব্যত্যয় অংশের আংশিক ভেঙে অপসারণ করা হয়। পরে ভবন মালিক নিজ উদ্যেগে বাকি ব্যত্যয় অংশ ভেঙে অপসারণ করবেন বলে অঙ্গীকারনামা প্রদান করেছেন।

এমএসএম / এমএসএম

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে