রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক মোটরসাইকেল চুরি করতে গিয়ে আবারো জনতার হাতে আটক হয়েছে। এ সময় তার সহকর্মী রেজওয়ানকেও আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর পৌরশহরের এক ইফতার পার্টিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
রাণীশংকৈল এএসপি (সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত, আব্দুর রাজ্জাক পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদিঘী সংলগ্ন) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ও রাণীশংকৈল পৌরসভার বহিষ্কৃত কাউন্সিলর। এবং তার সহকর্মী রেজওয়ান একই এলাকার বাসিন্দা।
এদিন পৌর শহরের কুয়েতি মসজিদের পাশে আজিজুল হক তার বাড়িতে এক ইফতার পার্টির আয়োজন করেন। তার বাড়ির বাইরে তার নিজেরসহ অতিথিদের মোটরসাইকেল রাখা ছিল। এরমধ্যে চোর রাজ্জাক তার দুই সহকর্মীকে নিয়ে ওই স্থান থেকে আজিজুলের মোটরসাইকেলটি তার এক সহকর্মীকে দিয়ে সরিয়ে ফেলার সময় এক মহিলা তা দেখে ফেলেন। ওই মহিলা দ্রুত এসে আজিজুলকে খবর দিলে তিনি বাইরে দাঁড়ানো রাজ্জাক ও তার সহকর্মীকে মোটরসাইকেলসহ ধরে ফেলেন।
চিৎকারে চারদিক থেকে লোকজন ছুটে এসে চোর রাজ্জাককে ঘেরাও করে। ক্ষিপ্ত জনতার রোষানল থেকে বাঁচার জন্য রাজ্জাক ও তার সহকর্মী আজিজুলের বাড়িতে ঢুকে যায়। এদিকে ক্ষিপ্ত জনতা রাজ্জাকের মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এরমধ্যে এসপি সার্কেল রেজাউল হক, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসে হাজির হন। প্রায় দু' ঘন্টাব্যাপি পুলিশ ও জনতার মধ্যে ইটপাটকেল ছোঁড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে সরিয়ে রাজ্জাক ও তার সহকর্মীকে রাত ১০টায় ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এএসপি সার্কেল রেজাউল হক আরো বলেন, রাজ্জাকের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের দু'জনকে থানা কাস্টডিতে নেয়া হয়েছে।
ওসি সোহেল রানা জানান, এনিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার
(৪ এপ্রিল) আসামিদেরকে জেলা জেলহাজতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি