ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:৩৩

নাটোরের গুরুদাসপুরে শ্রুতিকটু ও নেতিবাচক শব্দ যুক্ত থাকায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর প্রজ্ঞাপনে ওই নাম পরিবর্তনের বিষয়টি জানাযায়।

গুরুদাসপুর উপজেলার ‘পোয়ালশুড়া পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করণ করা হয়েছে ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘দড়িঁহাঁসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে তিতাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ‘পোয়ালশুড়া দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নামকরণ করা হয়েছে ‘দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। এর মধ্যে হাঁমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৫ বছর আগে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।

পোয়ালশুড়া পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন জানান- বিদ্যালয়ের নাম পরিবর্তনে তিনি আগ্রহী ছিলেন না। তার পরেও পরিবর্তিত যে নাম দেয়া হয়েছে তাতে তিনি স্বাগত জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী বলেন- ইতিপুর্বে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে শ্রæতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়। সেই আলোকে গুরুদাসপুরের তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির