পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার
৫৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল এগারোটায় নগরের দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার তুলে দেন।
আজ ঈদের অনুষ্ঠান নয়, তবুও অনুভব করছি ঈদ আনন্দের মতোই। এ আনন্দ আমাদের মাঝে বিরাজ করছে কারণ আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারছি। আমাদের বীরদের যদি আমরা সম্মান না জানাই, আমাদের দেশে বীর জম্ম নেবে না। ‘মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনকে তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই বলে মন্তব্য করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরকমিশনার কৃষ্ণ পদ রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, কমান্ডার, মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এবং সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন