ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৭


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৭:১৯

কক্সবাজারে সাগরে মাছ ধরতে গিয়ে ১৮ জন জেলেসহ এফবি বানু নামে একটি ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের ১১ জন কূলে ফিরে এলেও ৭ জন নিখো‍ঁজ রয়েছেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন এফবি বানু ফিশিং ট্রলারের মালিক রফিকুল হুদা চৌধুরী। সোমবার (১৬ আগস্ট) রাতে টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে গভীর সাগরে এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক রফিকুল হুদা চৌধুরী জানান, সোমবার রাত ১টা পর্যন্ত জেলেদের সাথে তার যোগাযোগ ছিল। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জেলে কূলে ফিরে আসেন।

জেলেরা জানান, ট্রলারের তলা ফেটে আস্তে আস্তে সাগরে ডুবে যায়। ওই সময় ট্রলার থেকে আমরা ১৮ জন জেলে প্রাণ বাঁচাতে সাগরে ঝা‍ঁপ দেই। ১১ জন কূলে ফিরে এলেও ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানান জেলেরা। 

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশতাক আহমদ জানান, বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ১১ জন জেলে উদ্ধার হলেও ট্রলারটির প্রধান মাঝি আলতাজ মাঝিসহ ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত