সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি শিক্ষক আহত এবং শিক্ষকের ছেলে ও স্ত্রীর মৃত্যু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং তাঁর পরিবার সড়ক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ঐ শিক্ষকের নাম মো. ফিরোজ আলী (৩৫), তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।
দুর্ঘটনায় শিক্ষকের ৬ মাসের ছেলে মারা যান। স্ত্রী কে ঘটনা স্থান থেকে এনে রামেক এর আইসিইউতে ভর্তি করানো হয় এবং সন্ধায় স্ত্রী মৃত্যুবরণ করেন। একই সময়ে ঐ শিক্ষকের হাত এবং ছয় বছর বয়সী মেয়ের হাত-পা ভেঙে যায়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী থেকে গ্রামের বাড়ীতে নওগাঁ যাওয়ার পথে মান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য স্যার সিএনজি ভাড়া করেন।সকাল সাড়ে দশটার দিকে মান্দায় সামনে থেকে আসা একটা পিক-আপ সিএনজিটাকে ধাক্কা দেন। ধাক্কায় সিএনজি উলটে যায় এবং ঘটনা স্থলে উনার ৬ মাসের ছেলে মারা যায় । এছাড়া ওনার ৭ বছর বয়স মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং স্যারের হাত ভেঙে। স্ত্রী আইসিইউতে ভর্তি অবস্থায় সন্ধায় মৃত্যুবরণ করেন।
ফিরোজ আলীর সড়ক দুর্ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে আসে। ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক জানান, 'আমাদের পুরো বিশ্ববিদ্যালয় এই ঘটনায় আঘাত পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আমরা সকলের কাছে স্যার এবং উনার পরিবারের জন্য দোয়া চাচ্ছি।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা