গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে নূর ওয়াশিং প্লান্টকে জরিমানা
গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে নূর ওয়াশিং প্লান্ট নামে একটি কারখানারকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার সালনা এলাকায় পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর সালনা এলাকার শাহ আলম বাজারের নুর ওয়াশিং প্লান্টকে ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রমের মাধ্যমে পরিবেশ দূষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং যথাযথভাবে ইটিপি নির্মাণ ব্যতীত ওয়াশিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন, গাজীপুরের সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়