রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবার, শিক্ষার্থী ও জটিল রোগিদের চিকিৎসার্থে চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবার, শিক্ষার্থী ও ক্যান্সার,লিভার, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিসসহ ৬টি জটিল রোগিদের চিকিৎসার্থে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ। এ সময় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ চেক প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আরো বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপকারভোগি লিলি বসাক ও এলাসি বাসকে প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, শামসুল আরেফিন ও আখতারুল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের আওতায় বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা বলেন।এইসাথে তিনি এসব খাতে বিশেষ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। পরে, ক্ষুদ্র নৃগোষ্ঠির ২০টি পরিবার ও ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকার এবং ১৮ জন চিকিৎসার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহীতা উপকারভোগিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied