উলিপুরে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে স্ত্রী হত্যায় পলাতক ঘাতক স্বামী মাহাবুব আলী (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল আসামি মাহাবুব আলীকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে এই মামলায় অভিযুক্ত আরো একজন আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
উল্যেখ্য যে, উপজেলার খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলীর (২৭) সঙ্গে পাশের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগমের (২০) চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই মাহবুব আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। শনিবার ২ মার্চ রাতে শয়ন ঘরে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তাঁর শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে এলোপাতাড়িভাবে মারপিট করেন। এ সময় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে আবারও লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁরা উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহবধূর পিতা মারপিট করে হত্যার অভিযোগে জামাতা মাহবুব আলীসহ নামীয় তিনজন ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied