ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুরে এসপিবিএনের গাড়ীর ধাক্কায় বৃদ্ধা নিহত, স্থানীয়দের বিক্ষোভ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ১১:৩৪

রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) এর গাড়ীর ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

ধাক্কা দেওয়া গাড়ীটি এসপিবিএন সদস্যদের বহন করছিলো বলে জানা গেছে। গাড়ীটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৪-০২৬৩।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার পর মফিজুর রহমান নামে এাপিবিএন এর এক সদস্য বৃদ্ধাকে উদ্ধার করে সিএনজিতে হাসপাতালে নিয়ে যেতে আসে। ওই সময় উত্তেজিত জনতা এসপিবিএন সদস্যকে সিএনজির ভিতর অবরুদ্ধ করে আটকে মারধর করে। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ইফতারের পর এক বৃদ্ধ মহিলা রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বসিলা থেকে আসাদগেইট গামী দ্রুত গতির এসপিবিএন সদস্যদের বহন করা একটি গাড়ী রিকশাকে ধাক্কা দিলে বৃদ্ধা রিকশা থেকে গাড়ীর চাকার নিচে পড়ে যায়। এ সময় গাড়ীটি বৃদ্ধার ওপর দিয়েই চলে যায়। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় সাথে সাথে বৃদ্ধাকে ধাক্কা দিয়েই গাড়ীটি পালিয়ে যায়। এরপর এসপিবিএন পুলিশের এক সদস্যকে পেয়ে স্থানীয়রা আটক করে। এ ঘটনায় টাউন হল এলাকা জুড়ে স্থানীয়রা বিক্ষোভ করে। ঘটনার পর টাউন হল এলাকায় গড়ে ওঠা ফুটপাতে সকল দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধার নাম পরিচয় এখন জানা যায় নি। এ ঘটনায় এখনো কোন মামলা কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তবে এসপিবিএন এর এক সদস্য সহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান