শেখ মুজিব প্রেম
শেখ মুজিব প্রেম
কবি গোলাম মতিন রুমি
প্রিয় শেখ মুজিব তুমি যে বাঙ্গালীর হৃদয় বিজয়ী নেতা
তুমি ব্যথাহত জাতির সান্তনা প্রেমী তুমি বাংলার স্বাধীনতা।
তুমি জনচেতনার দুঃসাহসিক নেতা তোমার বজ্র কণ্ঠস্বর ,
সমগ্র জাতিকে করে ঐক্যবদ্ধ হানে দুশমনে হুঙ্কার।
তোমার ডাকে গোটা জাতি গড়ে দুর্ভেদ্য দুর্বার আন্দোলন,
তোমারি নেতৃত্বে শুরু হয় বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম।
তোমার ভালবাসার টানে মুক্তি সেনারা জীবনের মায়া ভুলি
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে বুকের তাজা রক্ত দেয় ঢালি।
মানবতাহীন পাক হানাদার ওরা নরপিশাচ একদম,
ত্রিশ লাখ মানুষ হত্যা করে তারা মা বোনের কেড়ে নেয় সম্ভ্রম।
তবু মুজিব পাগল সংগ্রামী এদেশের স্বজনহারা জনতা
সেই দুঃখ ভুলে যায় পেয়ে বিনিময় মুর্জিব সপ্নের স্বাধীনতা।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied